প্রবাহ - শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের ধারাবাহিক পথচলা
প্রবাহ কোচিং সেন্টার চট্টগ্রামের অন্যতম নির্ভরযোগ্য ও মানসম্পন্ন একাডেমিক কোচিং প্রতিষ্ঠান। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষাক্ষেত্রে দক্ষতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের মিশেলে নতুন প্রজন্ম গড়ার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থী তার ভেতরে অসীম সম্ভাবনা নিয়ে বেড়ে ওঠে। সেই সম্ভাবনাকে সঠিক পথে পরিচালনা করতে প্রয়োজন হয় সুনিবিড় তত্ত্বাবধান, গঠনমূলক নির্দেশনা এবং একটি সহায়ক পরিবেশ—যা প্রবাহ কোচিং সেন্টার শুরু থেকেই শিক্ষার্থীদের দিয়ে আসছে।
আমরা বরাবরই পাঠ্যপুস্তকভিত্তিক গভীর অনুশীলন, নিয়মিত মূল্যায়ন, ও শিক্ষার্থীবান্ধব মনোযোগী ক্লাস পরিবেশে বিশ্বাসী। প্রতিটি শিক্ষার্থীর একাডেমিক অগ্রগতি আমরা আলাদাভাবে পর্যবেক্ষণ করি, এবং অভিভাবকদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে তাদের উন্নয়নের পথে এগিয়ে নিতে কাজ করি।
✨ আমাদের লক্ষ্য
গুণগত শিক্ষা নিশ্চিত করা
শৃঙ্খলাপূর্ণ ও সহানুভূতিশীল পাঠদানের পরিবেশ তৈরি
শিক্ষার্থীর আত্মবিশ্বাস ও নৈতিক বিকাশে সহায়তা
সমাজের জন্য উপযোগী সচেতন নাগরিক তৈরি
“প্রবাহ” মানে কেবল একটি কোচিং নয়—এটি সাফল্যের এক ধারাবাহিক যাত্রা, যেখানে প্রতিটি শিক্ষার্থী গড়ে ওঠে জ্ঞান, সততা ও আত্মমর্যাদায় সমৃদ্ধ এক মানুষ হিসেবে।
নির্বাহী পরিচালকের বাণী
সম্মানিত সুধী!
আসসালামু আলাইকুম,
দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে গৌরবময় ইতিহাস-ঐতিহ্যের ধারক চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান, প্রবাহ কোচিং সেন্টার শিক্ষার আলো ছড়িয়ে আসছে।
১৯৮৫ সাল থেকে অবিরাম নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার দীপ্ত আলো ছড়িয়ে আমরা এগিয়ে চলছি।এই দীর্ঘ পথচলায় আমাদের প্রধান চালিকাশক্তি শিক্ষার্থীদের সাফল্য ও অভিভাবকদের অগাধ আস্থা।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানসম্পন্ন শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলের জন্য নয় ,বরং এটি চরিত্রবান, আত্মবিশ্বাসী ও নৈতিক- মানবিক গুণসম্পন্ন প্রজন্ম গড়ার অন্যতম মাধ্যম। আমরা শিক্ষাকে ব্যবসা কিংবা পেশা নয় বরং একটি ব্রত ও সামাজিক দায়িত্ব মনে করি।
সুনিবিড় তত্ত্বাবধান ,শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, দায়িত্বশীল শিক্ষাদান – এই তিন মূলনীতির ভিত্তিতে প্রবাহ আজ দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
আমাদের শিক্ষার্থীরা প্রতিবছর বোর্ড পরীক্ষায় যেভাবে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখছে , তা আমাদের জন্য গর্বের এবং ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা। তবে আমরা বিশ্বাস করি— সফলতা শুধুই ফলাফলে নয়, বরং তা শিক্ষার গুণগত মান ও নৈতিক মূল্যবোধে। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রবাহ আলোকবর্তিকা হয়ে শিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে শিক্ষার মূল উদ্দেশ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমি প্রবাহ পরিবারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে আগামী দিনগুলোতেও আপনাদের আস্থা ও বিশ্বাস ধরে রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।
আসুন, আমরা সবাই মিলে একটি মানবিক, সৎ ও আলোকিত প্রজন্ম গড়ে তুলি। একবিংশ শতাব্দীতে আমাদের অঙ্গীকার হোক সু-শিক্ষা ও ভালো মানুষ গড়ার নিরন্তর প্রয়াস।
আগামী প্রজন্মের কাছে সু-শিক্ষার মশাল তুলে দিতে সকল শিক্ষানুরাগী ,শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক আমাদের আগামী। এই প্রত্যাশায়….

নির্বাহী পরিচালক,
প্রবাহ কোচিং সেন্টার, দেওয়ানহাট শাখা
কার্যনির্বাহী পরিষদ
প্রবাহ কোচিং সেন্টার, দেওয়ানহাট শাখা

মোঃ গোলাম মুস্তফা
নির্বাহী পরিচালক

আরিফুল ইসলাম মানিক
বিএসএস অনার্স

শাখাওয়াত হোসেন
বিএসএস (অনার্স)

সায়েম ফরহাদ
বি.এ (অনার্স)

মুহাম্মদ আব্দুল্লাহ
বিএস অনার্স ( রসায়ন)

আমিরুল ইসলাম
বিএসএস অনার্স ( অর্থনীতি)

আজিজুল হক
বিএ অনার্স

ফজলে রাব্বী রায়হান
বিএসএস অনার্স

ওসমান গণি
বিএস অনার্স (পরিসংখ্যান)

সাদেক আহমেদ তারিফ
বিএ অনার্স ( বাংলা )

সাইদুল ইসলাম শিহাব
বিএসএস (অনার্স)

জোবাইদুল হক
বিএসসি অনার্স ( রসায়ন)

নাজমুল হাসান আবিদ
বিএ অনার্স

আফিফ আরহাম
বিএ অনার্স

আবু আলি আয়াজ
বিএ অনার্স

বাহা উদ্দিন সায়েদ
বিএ অনার্স

আরিফুল রহমান আবির
বিএ অনার্স

আব্দুর রহমান
বিএ অনার্স
সাবেক নির্বাহী পরিচালকবৃন্দ
| ক্রম | নাম | দায়িত্বের সময়কাল |
|---|---|---|
| ১ | ইকবাল বাহার চৌধূরী, বি. এ (অনার্স), এম,এ (ইতিহাস ও সংস্কৃতি) | ২০০৪-২০০৫ |
| ২ | শিব্বির আহম্মদ ভূঁইয়া, বি.কম (অনার্স), এম.কম | ২০০৬ |
| ৩ | মো: জাকির হোসেন, বি.এসসি. (অনার্স) এম.এসসি (রসায়ন) | ২০০৭-২০০৯ |
| ৪ | এন.এম শিহাব উদ্দীন, এম.বি.এ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং) | ২০১০ - ২০১১ |
| ৫ | আবু দাউদ দিদার, বি.এসসি (অনার্স), এমএসসি (ভূগোল ও পরিবেশ বিদ্যা) | ২০১১ জুলাই-২০১২ জুন |
ফটোগ্যালারী
ভিডিও গ্যালারী
চার দশকের
অভিজ্ঞতা
১৯৮৫ সাল থেকে সফলভাবে শিক্ষাসেবা প্রদান।
দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক প্যানেল
বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পাঠদান।
নিয়মিত মূল্যায়ন ও ফিডব্যাক
অধ্যায় শেষে পরীক্ষা ও অগ্রগতির পর্যবেক্ষণ।
সাফল্যই
আমাদের প্রমাণ
শত শত শিক্ষার্থীর সফল ভবিষ্যৎ আমাদের প্রেরণা।
আমাদের বৈশিষ্ট্য
প্রবাহ স্মার্ট স্টুডেন্ট পোর্টাল
ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রবাহ এর স্মার্ট স্টুডেন্ট পোর্টাল, যার মাধ্যমে শিক্ষার্থী ও গার্ডিয়ান- প্রগ্রেসিভ রিপোর্ট, ট্রাবেলুশন শীট, পরীক্ষার ফলাফল, এটেন্ডেন্স রিপোর্ট, স্টাডি প্ল্যান, সহ আরো বিভিন্ন ফিচার নিজ ডিভাইসে লগ ইন করে দেখতে পারবেন।
নিয়মিত টিউটরিয়াল ও মডেল টেস্ট এর মাধ্যমে মূল্যায়ন
নিয়মিত শিডিউলনুযায়ী অধ্যায়ভিত্তিক টিউটোরিয়াল পরীক্ষা ,সেমি মডেল টেস্ট ও স্কুলের অর্ধবার্ষিক/বার্ষিক পরীক্ষার পূর্বে ফাইনাল মডেল টেস্ট এর ব্যবস্থা।
ক্লাসের মধ্যেই সব বেসিক ক্লিয়ার
ক্লাসে টিচার প্রতিটি টপিক সহজে বুঝিয়ে স্টুডেন্ট এর বেসিক স্ট্রং করে দিবেন
এক্সক্লুসিভ লেকচারশীট, প্র্যাকটিস শীট ও হ্যান্ড নোট প্রদান।
গুরুত্বপূর্ণ অধ্যায়/বিষয়ের উপর লেকচারশীট, প্র্যাকটিস শীট ও হ্যান্ড নোট প্রদান। ক্লাসে টিচার স্টুডেন্টের শীট ফলো করে পড়াবেন এবং ক্লাসের ভিতরেই বইয়ে থাকা প্রশ্নে পরীক্ষা নিবেন।
দুর্বল শিক্ষার্থীদের জন্য স্পেশাল কেয়ার
অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা।
অভিজ্ঞ টিচার্স প্যানেল
অভিজ্ঞ ও নৈতিকতাসম্পন্ন শিক্ষক দ্বারা পাঠদান।
ক্যারিয়ার কাউন্সেলিং ও ২৪/৭ সাপোর্ট
শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং, মোটিভেশন প্রদান ও অনলাইনে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ২৪ ঘণ্টা গ্রুপ সাপোর্ট। মান্থলি প্যারেন্ট-টিচারস্ মিটিং: প্রতি মাসে প্যারেন্টসদের সাথে টিচাররা মিটিং করে যেকোনো সমস্যা বা পরামর্শ শুনে সেই অনুসারে পদক্ষেপ নিবেন।
শীতাতপ নিয়ন্ত্রিত ও ডিজিটাল ক্লাস রুম
শীতাতপ নিয়ন্ত্রিত ও ডিজিটাল ক্লাস রুমের ব্যবস্থা।
সুবিন্যস্ত ক্লাস প্ল্যান
শর্ট টাইমে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে সুবিন্যস্ত ক্লাস প্ল্যান।
আকর্ষণীয় পুরষ্কার ও উৎসাহ প্রদান
প্রতি মাসে Star of Month অর্জনকারী শিক্ষার্থী ও কোর্সের বিভিন্ন পরীক্ষায় সেরা শিক্ষার্থীর জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা, ও কোর্স শেষে সমাপনী ও দোয়া অনুষ্ঠান।
শিক্ষার্থীদের অভিমত
আমাদের রয়েছে
Come to PROBAHA with Expectation
Depart it With Satisfaction
Address: 304/B Mir Archade, Mistripara Road, Dewanhat, Chattogram.